মো: আইয়ুব আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে নাটোর জেলার লালপুর উপজেলায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩,৫৫০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ আগস্ট (মঙ্গলবার) রাত ১০:০৫ ঘটিকায় ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে একটি দল ১ নম্বর আসামির সবজি দোকানে অভিযান পরিচালনা করে। দোকানটির ভেতর থেকে মাদক বেচাকেনা করার সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন:
মোঃ শামিম হোসেন (২৯): লালপুর উপজেলার ধুপইল (ফারাজিপাড়া) গ্রামের মোঃ আবু বক্কারের ছেলে।
মোঃ আতিক হোসেন (২০): একই এলাকার মোঃ কামরুজ্জামান ভেলুর ছেলে।
অভিযানকালে আটককৃতদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩,৫৫০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ (২৬ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply