1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

টং দোকান থেকে শতকোটি টাকার মালিক, কে এই ক্যাসিনো সম্রাট রুবেল?

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৭ সময় দৃশ্য

হবিগঞ্জের একটি সাধারণ চায়ের দোকান থেকে যাত্রা শুরু। অথচ অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে রুবেল মিয়া (৩৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়ভাবে তিনি পরিচিত ‘ক্যাসিনো সম্রাট রুবেল’ নামে। অনলাইন জুয়া, ডিজিটাল পেমেন্ট গেটওয়ে এবং প্রতারণার মাধ্যমে শতকোটি টাকার সম্পদ গড়ে তোলার অভিযোগে তাকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ডিজিটাল ডিভাইস ও ভুয়া অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ আত্মসাতের একটি মামলায় রুবেলকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, নিজেকে আমেরিকান প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় প্রায় ৭৬ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

গত ২ অক্টোবর সন্ধ্যায় দুবাই যাওয়ার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুবেলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে হবিগঞ্জে জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় ওই মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তী সময়ে পল্টন থানার ডিজিটাল প্রতারণা মামলায় তাকে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তভার বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের হাতে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, একটি নির্দিষ্ট অ্যাপের মধ্যে সীমাবদ্ধ নয় এই জুয়ার কার্যক্রম। সময়ের সঙ্গে নতুন নতুন অ্যাপ চালু করে একই ধরনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে রুবেলের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

আগেও গ্রেফতার হয়েছিলেন রুবেল

অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০২৪ সালের ২৫ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের সিটি সাইবার ক্রাইম ইউনিট রুবেলকে গ্রেফতার করেছিল। ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়। পরে জামিনে মুক্ত হয়ে আবারও অনলাইন জুয়ার কার্যক্রমে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

পাঁচ বছরে বিপুল সম্পত্তি কেনার অভিযোগ

রুবেলের সম্পদের উৎস নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তার নিজ এলাকা হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সংবাদকর্মীরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় রুবেলের বাবা আব্দুল লতিফ দিনমজুরের কাজ করতেন। রুবেল নিজেও গ্রামের একটি দোকানে চায়ের স্টল পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

লস্করপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জ্বল জানান, অল্প সময়ের ব্যবধানে রুবেলের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। তার ভাষ্য অনুযায়ী, অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার পর থেকেই রুবেলের সম্পদ ও প্রভাব বাড়তে থাকে। এলাকায় দৃশ্যমান সম্পদের মূল্যই প্রায় শতকোটি টাকা হতে পারে বলে তিনি দাবি করেন। তবে এসব সম্পদের প্রকৃত মূল্য ও উৎস নির্ধারণে সরকারি তদন্ত প্রয়োজন।

জমি, বাড়ি, মার্কেট ও রিসোর্টের তথ্য

স্থানীয় সাবরেজিস্ট্রি অফিসে পাওয়া বিভিন্ন দলিলের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে রুবেল ও তার পরিবারের সদস্যদের নামে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় জমি ও স্থাপনা কেনার তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে হবিগঞ্জের সুলতানশী মৌজায় বিভিন্ন সময়ে একাধিক দলিলে জমি কেনার তথ্য রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, সেখানে রুবেলের নিজের নামে প্রায় ১৫ বিঘা এবং ভাই সোহাগসহ পরিবারের অন্য সদস্যদের নামে আরও প্রায় ১৭ বিঘা জমি রয়েছে।

এছাড়া যমুনাবাদ ও দারিয়া মৌজায় জমি কেনার পাশাপাশি আনন্দপুর পৌরসভা এলাকায় বাড়িসহ জমি কেনার তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, কটিয়াদী বাজারে প্রায় ১০ শতক জমির ওপর একটি মার্কেট, শ্রীমঙ্গলে চারতলা ও তিনতলা দুটি ভবন, হবিগঞ্জের ইনাতাবাদ ও পুরাতন মুন্সী এলাকায় জমি এবং একাধিক বাড়ি রয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঢাকার মতিঝিল ও উত্তরায় একাধিক ফ্ল্যাট, নিজ গ্রামে বিলাসবহুল বাড়ি, গাড়ি এবং শ্রীমঙ্গলে রিসোর্ট নির্মাণের সঙ্গেও রুবেলের নাম উঠে এসেছে। পাশাপাশি দুবাইয়ে বাংলো, সুপারশপ, হোটেল ও ক্যাসিনো ব্যবসায় বিনিয়োগের অভিযোগ করেছেন স্থানীয়রা।

তবে এসব সম্পদের প্রকৃত মালিকানা, বাজারমূল্য এবং অর্থের উৎস এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ভুয়া ওয়েবসাইটে বিনিয়োগের প্রলোভন

পল্টন থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ২২ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাদী মো. আকবর হোসেনকে বিনিয়োগের প্রলোভন দেখানো হয়। অভিযুক্তরা harrywinstongold.vip নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের আমেরিকান প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

বাদীর অভিযোগ, এভাবে তার কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। মামলায় মোট আত্মসাতের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৭৬ লাখ ৩৬ হাজার টাকা।

মামলায় রুবেল মিয়াকে অনলাইন জুয়া ও প্রতারণাচক্রের এশিয়া অঞ্চলের ‘কান্ট্রি ডিরেক্টর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই মামলায় রাজধানীর উত্তর বাড্ডার মো. ইকবাল আশরাফ ওরফে ক্যাসিনো ইকবাল, গাজীপুরের তাসনুভা নওরিন সানজানা, কুমিল্লার জুয়েল রানা, চুয়াডাঙ্গার মো. সুজন এবং হবিগঞ্জের ময়নুল হাসানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সহযোগীদের নিয়েও নানা অভিযোগ

রুবেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ময়নুল হাসান ওরফে দুলালের নামও মামলায় এসেছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের পদ থেকে নিয়োগ বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রুবেলের ভাই মো. সোহাগ মিয়া ওরফে ক্যাসিনো সোহাগের বিরুদ্ধেও অনলাইন জুয়া, অর্থ পাচার ও মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি দুবাইয়ে অবস্থান করে এসব কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজনৈতিক আশ্রয়ের অভিযোগ

স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রুবেল তৎকালীন সংসদ সদস্য আবু জাহিরের ঘনিষ্ঠ ছিলেন এবং নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি হত্যা মামলাও রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও হুইপ জিকে গউছ বলেন, রুবেল রাজনৈতিক আশ্রয়ে থেকে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পদের উৎস অনুসন্ধানের দাবি

রুবেল মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখন তদন্তের বিষয়। অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ উপার্জন, ডিজিটাল প্রতারণা, বিদেশে অর্থ পাচার এবং বিপুল সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজন আর্থিক লেনদেন, জমির দলিল, ব্যাংক হিসাব ও বিদেশে বিনিয়োগের তথ্য পর্যালোচনা।

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে এসব অভিযোগের সত্যতা কতটুকু উঠে আসে এবং দেশ-বিদেশে তার নামে থাকা কথিত সম্পদের প্রকৃত মালিকানা কী, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে