1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমায় ০০৭ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হয়ে তিনি হতে যাচ্ছেন জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা।

সোমবার (১৬ নভেম্বর) জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার আগে সিরিজটির আগের সব পোস্ট সরিয়ে ফেলা হয় এক্স ও ইনস্টাগ্রাম থেকে। এরপর প্রকাশ করা হয় ‘আইডেন্টিটি কনফার্মড’ (পরিচয় নিশ্চিত) বার্তা।

পরবর্তী সময়ে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান প্যাটিনসনের একটি ছবি প্রকাশ করে। সেখানে তাকে জেমস বন্ডের চিরচেনা কালো টাক্সেডো পরিহিত অবস্থায় দেখা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যাটিনসনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী এই অভিনেতা। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭ হওয়ার দায়িত্ব পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান। এই চরিত্রে অভিনয় করা তার কাছে স্বপ্নপূরণের চেয়েও বেশি কিছু।

দীর্ঘদিন ধরে চলা বাছাইপ্রক্রিয়ার পর প্যাটিনসনকে নির্বাচিত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় আরও ছিলেন জশ ও’কনর ও ক্যালাম টার্নারসহ পাঁচজন অভিনেতা। গত শুক্রবার থেকেই বন্ড চরিত্রে প্যাটিনসনের নাম আলোচনায় আসে। অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তার জন্য চুক্তির শর্ত বেশি অনুকূল হওয়ার খবর প্রকাশিত হলে তাকে ঘিরে জল্পনা আরও বাড়ে।

ড্যানিয়েল ক্রেগের শেষ জেমস বন্ড সিনেমা ছিল ‘নো টাইম টু ডাই’। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবির মধ্য দিয়ে ০০৭ চরিত্রে তার পাঁচ পর্বের যাত্রা শেষ হয়। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমার মাধ্যমে বন্ড হিসেবে অভিষেক হয়েছিল ক্রেগের। তার অভিনীত ‘স্কাইফল’ বিশ্বজুড়ে আয় করেছিল ১১০ কোটি ডলারের বেশি।

রবার্ট প্যাটিনসন অভিনীত নতুন সিনেমাটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্র। তবে ১৯৬৭ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ এবং ১৯৮৩ সালের ‘নেভার সে নেভার এগেইন’ নামে দুটি অনানুষ্ঠানিক সিনেমা হিসাব করলে মোট সংখ্যা দাঁড়ায় ২৮।

নাম চূড়ান্ত না হওয়া নতুন সিনেমাটি অ্যামাজন-এমজিএম স্টুডিওর অধীনে নির্মিত প্রথম জেমস বন্ড চলচ্চিত্র হতে যাচ্ছে। ২০২৫ সালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসনের কাছ থেকে সিরিজটির স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি।

সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলেন্যুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনার দায়িত্বে থাকছেন ডেভিড হেইম্যান ও অ্যামি প্যাসকাল।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে ২০০৫ সালে পরিচিতি পান রবার্ট প্যাটিনসন। পরবর্তী সময়ে ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেনের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রেও অভিনয় করেন এই ব্রিটিশ অভিনেতা।

এর আগে বড় পর্দায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসন্যান ও ড্যানিয়েল ক্রেগ। ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে শন কনারির হাত ধরে বড় পর্দায় যাত্রা শুরু হয় জেমস বন্ডের।

এখন পর্যন্ত আনুষ্ঠানিক জেমস বন্ড চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে মোট ৭৮০ কোটি ডলারের ব্যবসা করেছে। সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র সিরিজগুলোর মধ্যে বিশ্বজুড়ে এর অবস্থান পঞ্চম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews