1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ সময় দৃশ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত শিথিল করেছে। আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগও বহাল রাখা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষার সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

এবার বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে।

ইউনিটভিত্তিক আসনসংখ্যা

  • ‘এ’ ইউনিট: ৪২৪টি আসন (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটি)।
  • ‘বি’ ইউনিট: ৩৯৬টি আসন (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ)।
  • ‘সি’ ইউনিট: ৪০২টি আসন (কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)।
  • ‘ডি’ ইউনিট: ৩১৬টি আসন (জীববিজ্ঞান অনুষদ)।
  • ‘ই’ ইউনিট: ১৭৬টি আসন (ব্যবসায় শিক্ষা অনুষদ)।
  • আইবিএ-জেইউ: ৭০টি আসন।
  • ‘সি১’ ইউনিট: ৬৪টি আসন (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ)।

আবেদনের যোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ইউনিট ও বিভাগভেদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথক জিপিএ এবং সম্মিলিত জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে।

  • ‘এ’ ইউনিট: উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০।
  • ‘ডি’ ইউনিট: পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০।
  • ‘বি’ ইউনিট: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.৫০ এবং মোট ৭.৫০। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.০০ এবং মোট ৬.৫০।
  • ‘সি’ ইউনিট: মানবিক বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.০০ এবং মোট ৬.৫০। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.৫০ এবং মোট ৭.৫০।
  • ‘সি১’ ইউনিট: সব বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.০০ এবং মোট ৬.৫০।
  • ‘ই’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিট: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.৫০ এবং মোট ৭.৫০। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.০০ এবং মোট ৬.৫০।

ভর্তি পরীক্ষার আবেদন ফি

ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—

  • ‘এ’ ইউনিট: ৮০০ টাকা।
  • ‘বি’ ইউনিট: ৮০০ টাকা।
  • ‘সি’ ইউনিট: ৮০০ টাকা।
  • ‘ডি’ ইউনিট: ৮০০ টাকা।
  • ‘ই’ ইউনিট: ৭০০ টাকা।
  • ‘সি১’ ইউনিট: ৬০০ টাকা।
  • ‘আইবিএ-জেইউ’ ইউনিট: ৬০০ টাকা।

পরীক্ষার মানবণ্টন ও সময়

ভর্তি পরীক্ষায় সব ইউনিটে ৮০টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন থাকবে। এসব প্রশ্নের বিপরীতে মোট ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৫৫ মিনিট।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বহাল থাকায় এবারের ভর্তি কার্যক্রমে নতুন ও পুরোনো—উভয় শিক্ষাবর্ষের যোগ্য শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews