1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে মৎস্যজীবী দল নেতার হুমকি

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৫ সময় দৃশ্য

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিরিয়ানির দোকানে প্রবেশ করে ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর বাজার এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ’ নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার সন্ধ্যায় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন সহযোগীসহ দোকানে ঢুকে উত্তেজিত অবস্থায় ম্যানেজার খোকন মিয়ার উদ্দেশে এইচ এম হোসেন বলছেন, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’। জনাকীর্ণ বাজারের মধ্যে শত শত মানুষের সামনে এমন প্রকাশ্য হুমকিতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই দিন সন্ধ্যায় এক নারী ক্রেতা চার প্যাকেট বিরিয়ানি নিতে এসে টাকা পরিশোধ না করেই মূল্য পরিশোধের দাবি করেন। ম্যানেজার খোকন মিয়া টাকা পাননি জানিয়ে খাবার দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে ওই নারী দোকান থেকে বেরিয়ে গিয়ে মৎস্যজীবী দল নেতা এইচ এম হোসেনকে ডেকে আনেন এবং দোকানে ঢুকে ম্যানেজারকে প্রাণনাশের এই হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর থেকে ভয়ে ম্যানেজার খোকন মিয়া গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি এবং অভিযুক্ত এইচ এম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দল ও সরকার কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দলে এ ধরনের লোকের কোনো স্থান হবে না। অন্যদিকে, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, পুলিশ ভাইরাল ভিডিওটি যাচাই-বাছাই করছে। ভিডিওতে অস্ত্র প্রদর্শন না করা হলেও গুলি করার হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews