1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ সময় দৃশ্য

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কর্মকর্তারা। রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্ত সংশ্লিষ্টদের দাবি, জিজ্ঞাসাবাদে এখনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন না তিনি।

তদন্তের অন্যতম বিষয় হলো, আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগসংক্রান্ত তার মোবাইল ফোন থেকে পাঠানো কিছু ক্ষুদে বার্তা। বিশেষ করে ‘ডিসেম্বরের জীবনমরণ বাজি রেখে মাঠে নামা’ এবং ‘জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’—এ ধরনের বার্তা কাদের উদ্দেশে এবং কী কারণে পাঠানো হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

রোববার (১৫ নভেম্বর) আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করার পর আদালত প্রাঙ্গণ থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিএমপির এসআরইউ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় মোবাইল ফোনে পাঠানো বার্তাগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে এসপি জাহাঙ্গীর আলম বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া আওয়ামী লীগ নেতাদের একটি টেলিগ্রাম গ্রুপের সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। মামলার এজাহারেও এ বিষয়ে উল্লেখ রয়েছে।

এদিকে জাহাঙ্গীর আলম গ্রেফতারের পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

তদন্তে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে পুরো ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তদন্তে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রথমত, কথিত অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের মূল পরিকল্পনা কোথায় এবং কীভাবে তৈরি হয়েছিল, তা শনাক্ত করা।

দ্বিতীয়ত, বর্তমান রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।

তৃতীয়ত, দেশে কিংবা বিদেশে অবস্থান করে আসামিকে কারা আর্থিক, প্রযুক্তিগত ও অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়েছেন, তা খুঁজে বের করা। পাশাপাশি রাষ্ট্রীয় কার্যক্রম অচল করার কথিত পরিকল্পনার পেছনে দেশি বা বিদেশি কোনো সংস্থা কিংবা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্ত কর্মকর্তার বক্তব্য

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জানিয়েছেন, রোববার সন্ধ্যা থেকে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

তিনি বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। এ অবস্থায় এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

তদন্ত শেষ হলে মোবাইল ফোনের বার্তা, টেলিগ্রাম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা এবং কথিত ষড়যন্ত্রের নেপথ্যের ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews