1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ সময় দৃশ্য

লালপুর (নাটোর) প্রতিনিধি:

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে নাটোরের লালপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।​সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক পৌনে দুইটার দিকে লালপুর উপজেলার অমরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অমরপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়ি ঘেরাও করে। পরে টিনসেট ভবনের উত্তর দুয়ারী কক্ষ থেকে হ্যাকিং ও প্রতারক চক্রটির তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।​গ্রেপ্তারকৃতরা হলো— লালপুর উপজেলার অমরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ শাহরিয়ার নাদিম বাপ্পী (২০), রাজশাহী জেলার বাঘা উপজেলার বারোখাদিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে মোঃ নাহিদ হাসান জীবন (২১) এবং একই অপরাধে জড়িত অমরপুর এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার সাথে জড়িত ছিল।​এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আজই (সোমবার) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। সাইবার অপরাধ দমনে লালপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#”মোঃআইয়ুবআলী#লালপুর স্যবাদদাতা#নাটোর #মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews