1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ইমো-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ সময় দৃশ্য

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নারী কণ্ঠে কথা বলে প্রতারণা এবং ইমো ও হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে প্রবাসী সেজে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের লালপুরে তিন অনলাইন প্রতারককে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।​গ্রেপ্তারকৃতরা হলেন— লালপুর উপজেলার মোহরকয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের মোঃ সাজদার প্রামাণিকের ছেলে মোঃ কাউসার আলী (২০), মোঃ মিজানুর বিশুর ছেলে মোঃ সোহাগ আলী (২৩) এবং মোঃ টুটুল প্রামাণিকের ছেলে মোঃ ইমন আলী (১৯)।​পুলিশ সূত্রে জানা যায়, আটক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে ভুক্তভোগীদের সাথে সখ্য গড়ে তুলত। পরবর্তীতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রবাসী বন্ধু সেজে তাদের পরিবার, স্ত্রী ও ভাইদের কাছে ফোন দিত। আসামিরা আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে তা নবায়নের জন্য ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে প্রতারণা করে আসছিল।​লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের বসতঘরে অভিযান পরিচালনা করে। সেখান থেকে উক্ত তিন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।​এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। লালপুর থানা পুলিশ জানায়, আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews