1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

নিরাপত্তার কারণে স্থগিত মুর্তজা কিজিলবাশ হাবিবের কনসার্ট

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ সময় দৃশ্য

শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশ ও বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদের বহুল প্রতীক্ষিত কনসার্ট। আগামী শুক্রবার, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শীর্ষক এই মেগা কনসার্ট।

অনুষ্ঠানটির যৌথ আয়োজক ‘ঢাকা বিটস’ ও ‘সেন্স ইট বাই লেটস ভাইব’। মুর্তজা কিজিলবাশের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হিসেবে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ।

কনসার্ট স্থগিতের বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক জরুরি বিবৃতিতে ‘ঢাকা বিটস’ জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে প্রয়োজনীয় সরকারি ও প্রশাসনিক অনুমোদন নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় ২৫ সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের টিকিট নিয়ে উদ্বিগ্ন না হওয়ারও অনুরোধ করা হয়েছে। তারা জানিয়েছে, খুব শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে এবং আগে কেনা টিকিট নতুন তারিখেও কার্যকর থাকবে।

তবে নতুন তারিখে যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না কিংবা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে ‘কুইকেট’ (Quicket) অ্যাপের মাধ্যমে টিকিটের শতভাগ অর্থ ফেরত নিতে পারবেন।

হঠাৎ করে অনুষ্ঠান স্থগিত হওয়ায় দর্শক ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে