1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার বিচার শুরু, আসামি ৬ জন

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ সময় দৃশ্য

দীর্ঘ ১২ বছর পর অবশেষে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এ মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান ওরফে সাগরকে ভার্চুয়ালি আদালতে হাজির করে অভিযোগ পড়ে শোনানো হয়। এ ছাড়া জামিনে থাকা তিন আসামির পক্ষে করা অব্যাহতির আবেদন আদালত খারিজ করে দেন। তবে বাকি দুই আসামি পলাতক থাকায় তাদের বিষয়ে শুনানি হয়নি।

মামলার ছয় আসামি হলেন হাদিসুর রহমান ওরফে সাগর, আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, রফিকুল ইসলাম ফারদীন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, মাহমুদ ইবনে বাশার এবং রতন চৌধুরী ওরফে ইঞ্জিনিয়ার রিপন ওরফে রাকিবুল ইসলাম রিয়াজ।

আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা তিন আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী এবং রতন চৌধুরী ওরফে রিয়াজ। অন্যদিকে মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৫ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম অভিযোগপত্রে আরও ১২ জনকে অব্যাহতির সুপারিশ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালের ২৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীর বাসায় কলিং বেল বাজায় দুর্বৃত্তরা। দরজা খুললে প্রথমে দুই ব্যক্তি বাসায় প্রবেশ করে তাঁর সঙ্গে বসে কথা বলে। কিছুক্ষণ পর আরও ছয় থেকে সাতজন সেখানে আসে।

এ সময় ফারুকীর মামাতো ভাই মারুফ হোসেন ভেতর থেকে চেয়ার আনতে গেলে ফিরে এসে দেখতে পান, দুর্বৃত্তরা নুরুল ইসলাম ফারুকীর মাথায় পিস্তল ও চাপাতি ধরে রেখেছে। পরে পরিবারের সদস্যদের বেঁধে ফারুকীকে কুপিয়ে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, মাওলানা নুরুল ইসলাম ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ এবং মাই টিভির ‘সত্যের সন্ধানে’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক এবং সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১২ বছর আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচার কার্যক্রম শুরু হওয়ায় এখন মামলার সাক্ষ্যগ্রহণের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে