ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক বিশাল র্যালির সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশ স্বাধীনের পর থেকেই যারা জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, দেশের জনগণ অতীতেও তাদের প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।
নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই বর্ণাঢ্য র্যালিতে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। র্যালির সমাপ্তি লগ্নে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান যে, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, জনগণের অধিকার আদায় ও বিপ্লবের এই ধারা ততদিন অব্যাহত থাকবে।
একটি উত্তর দিন