1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর জানালেন চিফ প্রসিকিউটর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪৩ সময় দৃশ্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। তার দাবি, রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনার সামনে আর আপিলের সুযোগ নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর জানান, প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি দুই বছর বা তার বেশি মেয়াদে দণ্ডিত হলে তার পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনগত বাধা রয়েছে। সেই বিবেচনায় পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারিক প্রক্রিয়ার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চলাকালে তিনি আদালতে উপস্থিত হননি এবং রায় ঘোষণার পরও নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি বলে উল্লেখ করেন আমিনুল ইসলাম। তার ভাষ্য অনুযায়ী, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকলেও সেই সময় ইতোমধ্যে শেষ হয়েছে।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ভারতের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট চেয়ে একটি চিঠি দিয়েছে। তবে তার মতে, আবেদনকারী নিজে কিংবা তার পরিবারের সদস্য বা দলের পক্ষ থেকে সরাসরি আবেদন না করে একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করার বিষয়টি প্রশ্নবিদ্ধ।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন—এমন কোনো আনুষ্ঠানিক নথি এখনো প্রসিকিউশনের হাতে আসেনি বলেও জানান তিনি। তবে ভারত সরকারের পক্ষ থেকে মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে বলে উল্লেখ করেন।

আমিনুল ইসলামের বক্তব্য, শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোই তার দেশে ফেরার উপযুক্ত আইনি পথ।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফিরে মামলা মোকাবিলা করেননি এবং রায়ের পরও আপিল করেননি। এখন পাসপোর্ট ইস্যু নিয়ে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা তার রাজনৈতিক দলের জন্য নতুন জটিলতা তৈরি করতে পারে।

এদিকে, ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত তার নিজের বক্তব্য হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়—এমন কোনো বক্তব্য তারা পাননি। বিভিন্ন সময়ে প্রচারিত অডিও বক্তব্যগুলোর সত্যতা নিয়েও সন্দেহ রয়েছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে