1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দৃশ্য

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে রিমান্ড সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী সংস্থা পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাতে নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় এই রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেছিলেন।

পুলিশের অভিযোগ অনুযায়ী, ২৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচার করতেন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন পরিকল্পনায় যুক্ত ছিলেন। এর আগে গত মঙ্গলবার প্রাথমিক তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদ করে ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেন। ফরেনসিক পরীক্ষার জন্য ফোনগুলো ঢাকায় পুলিশ সদরদপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের পুনর্বাসন সংক্রান্ত চাঞ্চল্যকর বার্তা পাওয়া যায়।

ডিআইজি জানান, জব্দকৃত ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা এবং ডিসেম্বরেই জানবাজি রেখে সবার মাঠে নামার মতো বার্তা পাওয়া গেছে। ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে