1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

সেঞ্চুরির পর রোহিতের অদ্ভুত উদযাপন, গিবসের প্রশ্ন ‘ওটা কী ছিল!’

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দৃশ্য

১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তবে তার সেঞ্চুরির চেয়েও বেশি আলোচনায় এসেছে শতরান পূর্ণ করার পর ভারতীয় ওপেনারের অদ্ভুত উদযাপন।

তিন অঙ্কে পৌঁছানোর সিঙ্গেলটি নেওয়ার পর হঠাৎ করেই লাফাতে লাফাতে নন-স্ট্রাইকার প্রান্তের দিকে ছুটতে দেখা যায় রোহিতকে। সাধারণত মাইলফলক ছোঁয়ার পর বেশ শান্ত ও সংযত থাকতেই দেখা যায় তাকে। ফলে এমন উদযাপন ছিল বেশ চমকপ্রদ।

উদযাপনের কারণ অবশ্য রোহিত নিজে প্রকাশ করেননি। তবে তার সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস বিষয়টি নিয়ে মজার ছলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘রোহিতকে বার্তা পাঠিয়ে বলতে হবে, ওর সেঞ্চুরি উদযাপনটা এক কথায় বাজে ছিল। ওটা আসলে কী ছিল!’

মুম্বাই ইন্ডিয়ান্সে একসঙ্গে খেলার সময় থেকেই রোহিত ও গিবসের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। এর আগেও বিভিন্ন সময়ে রোহিতকে নিয়ে মজার মন্তব্য করেছেন গিবস। এমনকি একবার কারিগরি দিক থেকে বিরাট কোহলির চেয়েও রোহিতকে বেশি পরিপক্ব বলে মন্তব্য করেছিলেন তিনি।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরির পর শেষ তিন ম্যাচে এটি রোহিতের দ্বিতীয় শতক। বয়স ৩৯ পেরোলেও ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অভিজ্ঞতার ঝলক দেখাচ্ছেন এই ওপেনার।

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিশাল রানের চাপ সামলে দলকে জয়ের পথে এগিয়ে দেন রোহিত। শুভমান গিলকে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি।

ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে রোহিত বলেন, ‘উইকেট খুব ভালো ছিল। আমাদের লক্ষ্য ছিল স্বাভাবিক ব্যাটিং চালিয়ে যাওয়া। এত বড় রান তাড়া করতে নামলে বড় জুটি গড়ে তোলাটা সবচেয়ে জরুরি। গিল অন্য প্রান্তে দারুণ খেলেছে।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের কন্ডিশনে অভিজ্ঞতাই মূল অস্ত্র। নিজেকে শুধু একটাই কথা বলেছি—যেকোনো মূল্যে উইকেটে টিকে থাকতে হবে। কোনোভাবেই খামখেয়ালি করে আউট হওয়া চলবে না।’

রোহিতের ব্যাটে সেঞ্চুরি যেমন ভারতকে স্বস্তি দিয়েছে, তেমনি তার ব্যতিক্রমী উদযাপনও ম্যাচের পর তৈরি করেছে বাড়তি আলোচনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে