1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

বল টেম্পারিং বিতর্কে উসমান খাজার পাশে ডেভিড ওয়ার্নার, সিএর তদন্ত নিয়ে প্রশ্ন

  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দৃশ্য

২০১৮ সালের কেপটাউন টেস্টে আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে আবারও উত্তপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। সাবেক সতীর্থ উসমান খাজার বক্তব্যকে শতভাগ সঠিক বলে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তৎকালীন তদন্তপ্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি উসমান খাজা দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। অথচ সে সময় দলের বোলাররা এ বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করে আসছিলেন। খাজার অভিযোগ, ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় তার কাছ থেকে কোনো বক্তব্য বা তথ্য নেওয়া হয়নি। আট বছর পেরিয়ে গেলেও ঘটনার পূর্ণাঙ্গ সত্য সামনে আসেনি বলেও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

খাজার বক্তব্যের পর নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তার পাশে দাঁড়ান ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, উসমান খাজা যা বলেছেন, তা ১০০ শতাংশ সঠিক। এখন সবাই প্রকৃত সত্য জানতে পেরেছে।

ওয়ার্নারের দাবি, ঘটনার সময় ড্রেসিংরুমে ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে ছিলেন খাজা। অথচ তদন্তের সময় তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। এমন পরিস্থিতিতে সেই তদন্তকে কীভাবে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বলা যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি পুরো ঘটনার সত্যতা নতুন করে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন সাবেক এই ওপেনার।

উল্লেখ্য, ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়ার মূল বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন বলের অস্বাভাবিক পরিবর্তন সম্পর্কে কীভাবে কিছু বুঝতে পারেননি, সে বিষয়ে তদন্তে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ২০২১ সালে যৌথ বিবৃতিতে এই চার বোলারও দাবি করেছিলেন, মাঠে বাইরে থেকে আনা কোনো বস্তু ব্যবহারের বিষয়ে তারা অবগত ছিলেন না।

ওয়ার্নার জানান, নিজের মেয়েদের কাছে কেপটাউনের ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরই তিনি খাজার বক্তব্যের বিষয়ে মুখ খুলেছেন। সন্তানদের সব সময় সত্য বলার শিক্ষা দেন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেকেই সত্য গোপন করেছেন কিংবা সংবাদমাধ্যমে ভুল তথ্য দিয়েছেন। তবে শেষ পর্যন্ত প্রকৃত সত্য সামনে আসাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

এদিকে নতুন করে তদন্ত শুরুর বিষয়ে এখনো কোনো আগ্রহ দেখায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাসঙ্গিক কোনো নতুন তথ্য থাকলে তা উপস্থাপনের সুযোগ এখনো রয়েছে। তবে এ পর্যন্ত পাওয়া সব তথ্য পর্যালোচনা করে আগের তদন্তের সিদ্ধান্তেই তারা সন্তুষ্ট।

অন্যদিকে মাঠের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ৯ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজও শুরু হওয়ার কথা রয়েছে। তবে সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন সাবেক শীর্ষস্থানীয় ব্যাটার মার্নাস লাবুশেন। টানা ৪৯ ইনিংসে সেঞ্চুরি না পাওয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে