1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ঢাকা সফরে আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। ২০ সেপ্টেম্বর ২০২৬, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

​পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডিপিসিপিসি (IDCPC) মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও পারিবারিক আত্মিক সম্পর্ক রয়েছে। তার পিতা অতীতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

​সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে উভয় দেশের সম্পর্কের সার্বিক বিস্তার ঘটে এবং প্রতিমন্ত্রীদের পর্যায়ের ‘২+২ সংলাপে’র মতো একাধিক নতুন কূটনৈতিক প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

​বাংলাদেশে তিন বছর নয় মাসের কূটনৈতিক দায়িত্ব পালনকে অত্যন্ত সম্মানের হিসেবে অভিহিত করে বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন সর্বদা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকবে। একই সাথে তিনি বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

​বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে চীনের এই সুদৃঢ় কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে