1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

সিকিমের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময় দৃশ্য

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের আকাশসীমা লঙ্ঘন করে চীনের একটি সামরিক বিমান প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বর সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির গতিবিধি শনাক্ত করে। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অনুপ্রবেশের পরপরই ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বিমানটিকে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে চীনা বিমানটি সেই সতর্কবার্তা উপেক্ষা করে বেশ কিছুক্ষণ ভারতীয় আকাশসীমায় অবস্থান করে।

বিমানটি ঠিক কোন মডেলের ছিল, কোন রুট দিয়ে এটি সিকিমের আকাশে প্রবেশ করেছিল এবং ঠিক কখন এটি নিজ সীমানায় ফিরে গেছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য জানতে আউটলুকের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

কৌশলগত দিক থেকে এই ঘটনাটি ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে। সিকিমের যে অংশে চীনা বিমানটির উপস্থিতি ধরা পড়েছে, সেখান থেকে ভারতের অতিগুরুত্বপূর্ণ ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’ অঞ্চলে সরাসরি নজরদারি চালানো সম্ভব। মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখণ্ডটিই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত রেখেছে।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তবর্তী সিকিম এবং এর নিকটবর্তী ডোকলাম মালভূমি সামরিকভাবে বরাবরই স্পর্শকাতর এলাকা। ২০১৭ সালে এই ডোকলামকে কেন্দ্র করেই ভারত ও চীনের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদি অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। সীমান্তবর্তী আকাশসীমায় চীনা সামরিক যানের এমন তৎপরতা অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনা অবস্থানের খুব কাছ দিয়ে চীনা যুদ্ধবিমান উড়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া ২০২০ সালে লাদাখ উত্তেজনার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর চীনা সামরিক হেলিকপ্টারের আনাগোনা দেখা গিয়েছিল। ২০১৭ সালের অক্টোবর ও নভেম্বরেও যথাক্রমে উত্তরাখণ্ডের বারাহোতি এবং লাদাখের আকাশসীমায় একাধিক চীনা হেলিকপ্টার অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে