1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাফুফের জোড়া আন্তর্জাতিক সম্মাননা কেন এখনও বিয়ের পিঁড়িতে বসেননি সুস্মিতা সেন? পুরনো অভিজ্ঞতা ও নতুন মন্তব্যে জটিল প্রশ্নের উত্তর দিতে গুগল সার্চে নতুন এআই মডেল ‘জেমিনি ৪ হাইড্রোজেন’ অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কঠোর প্রতিবাদ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে তীব্র যানজট ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ সময় দৃশ্য

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় জুলাই আন্দোলন চলাকালে মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন জানান, শুনানির সময় আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা জরুরি এবং প্রয়োজনে ভবিষ্যতে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে জানানো হয়।

এর আগে ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে উত্তরা পশ্চিম থানাধীন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান এবং গুলি ছোড়েন। ওই সময় জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়। এই ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

সিডিএমএস পর্যালোচনার বরাতে আরও জানা গেছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে আরও ১৪টি মামলা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে