1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাফুফের জোড়া আন্তর্জাতিক সম্মাননা কেন এখনও বিয়ের পিঁড়িতে বসেননি সুস্মিতা সেন? পুরনো অভিজ্ঞতা ও নতুন মন্তব্যে জটিল প্রশ্নের উত্তর দিতে গুগল সার্চে নতুন এআই মডেল ‘জেমিনি ৪ হাইড্রোজেন’ অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কঠোর প্রতিবাদ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে তীব্র যানজট ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাফুফের জোড়া আন্তর্জাতিক সম্মাননা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ সময় দৃশ্য

ব্যাংককে অনুষ্ঠিত ‘এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬’ আসরে সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল ফুটবলের বিস্তারে ভূমিকার স্বীকৃতিস্বরূপ দুটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ সম্মাননার রুবি ক্যাটাগরি এবং ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড’-এর সিলভার ক্যাটাগরিতে এই সাফল্য অর্জন করে। বাফুফের পক্ষ থেকে পুরস্কারগুলোর একটি গ্রহণ করেন নির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস।

‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ বিভাগে চারটি ক্যাটাগরিতে সেরাদের নাম ঘোষণা করা হয়। সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে সেরা হয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। ডায়মন্ড ক্যাটাগরিতে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এবং গোল্ড ক্যাটাগরিতে ভারতের সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) স্বীকৃতি লাভ করে। এই বিভাগের রুবি ক্যাটাগরিতে জায়গা করে নেয় বাফুফে।

তৃণমূল ফুটবলের উন্নয়নে অবদানের জন্য প্রদত্ত ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড’-এর সিলভার ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বাংলাদেশ। একই বিভাগে গোল্ড পুরস্কার জিতেছে জাপান এবং ব্রোঞ্জ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে মিয়ানমার ফুটবল ফেডারেশন।

অনুষ্ঠানে এশিয়ার ফুটবলারদের ব্যক্তিগত সাফল্যও তুলে ধরা হয়। বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ এবং বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব জিতেছেন উত্তর কোরিয়ার কিম কিয়ং ইয়ং। এশিয়ার বাইরের ক্লাবে খেলা সেরা আন্তর্জাতিক ফুটবলার হিসেবে পুরস্কৃত হয়েছেন দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন ও অস্ট্রেলিয়ার কেইটলিন ফোর্ড।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে