1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

এক্স-এ ভিডিও পোস্ট করলেই মিলবে ৩ হাজার ডলার আয়ের সুযোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৫ সময় দৃশ্য

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটার। নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ভিডিও কিকস্টার্ট বোনাস। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই প্রোগ্রামের আওতায় মাত্র ত্রিশ দিনের মধ্যে পনেরোটি ভিডিও পোস্ট করলেই তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত আয় করার সুযোগ রয়েছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য ক্রিয়েটরদের কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে।

প্রোগ্রামের নিয়ম অনুযায়ী, ত্রিশ দিনের মধ্যে নির্দিষ্ট পনেরো দিনে অন্তত একটি করে মৌলিক বা অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। ভিডিওগুলো অবশ্যই লম্বালম্বি বা ভার্টিক্যাল ফরম্যাটের হতে হবে এবং সেগুলোর দৈর্ঘ্য তিন মিনিটের কম হওয়া বাধ্যতামূলক। মজার বিষয় হলো এই বোনাসের পরিমাণ ভিডিওর ভিউ বা এনগেজমেন্টের ওপর নির্ভর করবে না। অর্থাৎ কোটির ঘরে ভিউ না হলেও কেবল শর্তগুলো পূরণ করলেই কাঙ্ক্ষিত বোনাস পাওয়ার সম্ভাবনা থাকছে।

বর্তমানে এক্স কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে এই প্রোগ্রামটি পরিচালনা করছে বিধায় এতে যুক্ত হওয়ার নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে শুধুমাত্র নির্বাচিত ক্রিয়েটররাই এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। যাদের কাছে এক্স থেকে আমন্ত্রণ বা ইনভাইটেশন পৌঁছাবে, তারা ক্রিয়েটর স্টুডিওর প্রোগ্রামস অপশনে গিয়ে খুব সহজেই এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। প্রোগ্রাম চলাকালীনই নির্ধারিত সংখ্যক ভিডিও প্রকাশ করতে হবে। অন্য কোনো প্ল্যাটফর্মে আগে প্রকাশিত হয়েছে এমন মৌলিক ভিডিও এক্সে আপলোড করা গেলেও খেয়াল রাখতে হবে যেন ভিডিওটিতে অন্য প্ল্যাটফর্মের কোনো ওয়াটারমার্ক বা লোগো না থাকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে