জাতীয় সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকার একাংশ ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ বিদ্যুৎ বিপর্যয় ঘটে।
হঠাৎ এই বিদ্যুৎ বিভ্রাটের ফলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চরম ভোগান্তিতে পড়েছে। ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকা—যেমন মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি চট্টগ্রাম শহরের একাধিক এলাকাতেও একইভাবে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ স্থবির হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় সচিবালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, জাতীয় গ্রিডের নির্দিষ্ট একটি অংশে হঠাৎ কারিগরি সমস্যা দেখা দেওয়ার কারণে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকৌশলীরা ইতিমধ্যেই ত্রুটি চিহ্নিত করে তা মেরামতের কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
একটি উত্তর দিন