1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস সূচিতে পরিবর্তনের আভাস, রমজান ও শীত নিয়ে ভাবনা অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ১ ডিসেম্বর থেকে রাজধানীতে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাফুফের জোড়া আন্তর্জাতিক সম্মাননা কেন এখনও বিয়ের পিঁড়িতে বসেননি সুস্মিতা সেন? পুরনো অভিজ্ঞতা ও নতুন মন্তব্যে জটিল প্রশ্নের উত্তর দিতে গুগল সার্চে নতুন এআই মডেল ‘জেমিনি ৪ হাইড্রোজেন’ অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কঠোর প্রতিবাদ

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দৃশ্য

সাত দিনের সরকারি ও সাংগঠনিক সফরে অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। আগামী ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তার এই দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হবে।

সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তিনি দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এর পাশাপাশি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতেও তিনি অংশ নেবেন।

বিরোধীদলীয় নেতার এই সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে