আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়ে উল্টো আসামি হিসেবে কারাবন্দী হয়েছেন আইনজীবী সোহাগ। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত সূত্রাপুর থানার এই মামলায় আইনজীবীসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৯ নভেম্বর সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার আগে আদালত প্রাঙ্গণে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যাপক বিক্ষোভ ও হামলা চালান। ওই সময় সাঈদ খোকন মামলার শুনানিতে অংশ নিতে যাওয়া আইনজীবী সোহাগকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। হামলায় জ্ঞান হারিয়ে ফেলা ওই আইনজীবী নিজেকে কাঠগড়ায় দাঁড়িয়ে নির্দোষ দাবি করে জানান, তিনি আদালত চত্বরে আইনজীবী হিসেবে এসেছিলেন কিন্তু তাকে জোরপূর্বক আসামি বানানো হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, আসামিরা দিনেকাল ওকালতি আর রাতে বোমাবাজি ও নাশকতা চালিয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
Leave a Reply