1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

লংমার্চ সফল করতে গোপালগঞ্জবাসীর সহযোগিতা চাইল জামায়াত

  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দৃশ্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জের সর্বস্তরের জনগণ ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী।

​শনিবার (৩১ অক্টোবর) রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া এই লংমার্চ কর্মসূচির গাড়িবহর পদ্মা সেতু, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের ভাঙ্গা হয়ে গোপালগঞ্জ অতিক্রম করে খুলনা, যশোর ও ঝিনাইদহ পেরিয়ে কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

​কর্মসূচি বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত নেতারা। বৈঠকে জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন, বর্তমান আমির মাওলানা রেজাউল করিম, ফরিদপুর জেলা আমির মাওলানা বদর উদ্দিনসহ জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​বৈঠক শেষে জামায়াত নেতৃবৃন্দ জানান, লংমার্চ অতিক্রমকালে গোপালগঞ্জের শান্ত পরিবেশ বজায় রাখতে তারা সংকল্পবদ্ধ এবং কোনো ধরনের গুজবে কান না দিয়ে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা-খুলনা মহাসড়কের একটি পাশ ব্যবহার করে বহর পরিচালনা করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

​এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা এবং কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews