1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ: পর্যটক সুরক্ষায় বিশেষ সতর্কবার্তা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দৃশ্য

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুরো সাজেক পর্যটন অঞ্চল ও সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্যানুযায়ী, ঘটনার দিন সকালের দিকে সাজেক সড়কের উজোবাজার অংশে অবরোধ পালনকালে সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে সশস্ত্র দল। আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ির উদ্দেশ্যে নিরাপদে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ব্যারিকেড সরাতে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর বাধা প্রদান করে এবং অতর্কিত গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে ও পর্যটকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়।

​দুই পক্ষের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তত্পরতায় অবরুদ্ধ পর্যটকদের সুরক্ষায় অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

​বাঘাইহাট জোন কমান্ডারের সূত্রমতে, এলাকার সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে আনতে ও সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে যৌথ বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা বজায় রাখছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews