ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের বিচারবহির্ভূত সহিংসতা বা ‘মব’ (উত্তেজিত জনতা)-এর শিকার হবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, সরকার দেশের আইনশৃঙ্খলার বজায় রাখতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কোনো মব জাস্টিস নয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইব্যুনালে তাঁর বিচার নিশ্চিত করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার করা হবে এবং সেখানে কোনো ব্যক্তিবিশেষকে আইনের ঊর্ধ্বে বা আইনের বাইরে গিয়ে বিচারের সুযোগ দেওয়া হবে না। সরকার আন্তর্জাতিক মান বজায় রেখে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
Leave a Reply