1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য এআইয়ের নিরাপত্তাব্যবস্থা ভেঙে জৈব অস্ত্রের তথ্য, কিমি নিয়ে উদ্বেগ সেঞ্চুরির পর রোহিতের অদ্ভুত উদযাপন, গিবসের প্রশ্ন ‘ওটা কী ছিল!’ কিশোর গ্যাং দিয়ে দখল-চাঁদাবাজি, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ

মোল্লার হাটে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময় দৃশ্য

​মোঃ হাসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

​লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। মোল্লার হাটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাল মসজিদ একাদশ ও পীরবাড়ি ফুটবল একাদশ।

​স্থানীয় ক্রীড়া সংগঠক শাহিন আলম সুহিনের সার্বিক ব্যবস্থাপনা ও দক্ষ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দীন ভুঁইয়া।

​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোহাম্মদ নিজাম উদ্দীন ভুঁইয়া যুবসমাজকে সুপথে রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুস্থ ধারায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক গঠন এবং সুস্বাস্থ্যের বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের চমৎকার ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আমি আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

​উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী উপস্থিত ছিলেন। খেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এবং উদ্বোধনী ম্যাচটি দেখতে মাঠের চারপাশে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews