শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আর এই ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।
রক্ষণ ও আক্রমণভাগে পরিবর্তন এনে একাদশ সাজিয়েছেন কোচ। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে নজরকাড়া পারফরম্যান্স করা মোহাম্মদ ইব্রাহিম এবার শুরু থেকেই খেলার সুযোগ পেয়েছেন। তার সঙ্গে একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ।
অন্যদিকে, ভুটানের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। তবে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ।
এদিকে, প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন হামজা চৌধুরী। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, কোচ দায়িত্ব দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে তার কাছে অধিনায়ক হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দলের মধ্যে ঐক্য, পারস্পরিক বোঝাপড়া এবং পরিবারের মতো পরিবেশ বজায় রাখা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ।
মিডফিল্ড: হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ ও শমিত সোম।
আক্রমণভাগ: রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।
তিন পরিবর্তন ও নতুন অধিনায়ক হামজাকে ঘিরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
Leave a Reply