1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

মালয়েশিয়ায় যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দৃশ্য

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দাবি অনুযায়ী, কর্মীদের বিদেশ যেতে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

তিনি বলেন, নির্ধারিত অভিবাসন ব্যয়ের মধ্যে কর্মী পাঠানো সম্ভব হলে বিদেশগামী শ্রমিকদের অতিরিক্ত অর্থ ব্যয় ও নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো না।

এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহের মধ্যে এ তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের মধ্যে কর্মী পাঠানো নিশ্চিত করা গেলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews