মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরে পদ্মা নদীতে ডুবে ইয়ামিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবীনগর এলাকায় পদ্মা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত ইয়ামিন উপজেলার নবীনগর এলাকার ইব্রাহিম আলীর ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুরে ইয়ামিন পদ্মা নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে শিশুটির পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply