1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

চট্টগ্রামে কাফনের কাপড় পরে প্রধানমন্ত্রীর গাড় বহরের সামনে চাকরিচ্যুত নারী

  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দৃশ্য
Oplus_131072

চট্টগ্রামে সফররত প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে কাফনের কাপড় পরে হঠাৎ দাঁড়িয়ে পড়ে আকুতির সৃষ্টি করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে চাকরিচ্যুত এক নারী কর্মকর্তা। চাকরি ফেরতের দাবিতে হাত তুলে প্রধানমন্ত্রীর কাছে এই করুণ আকুতি জানান তিনি।

​গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রহমতগঞ্জের পূজামণ্ডপ ও সার্কিট হাউজের উদ্দেশ্যে যাওয়ার পথে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহড় সড়ক অতিক্রম করার সময় কাফনের কাপড় পরিহিত ওই নারী দুই হাত তুলে চলন্ত গাড়ির সামনে চলে যান এবং চিৎকার করে চাকরি ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাতে থাকেন। এতে মুহূর্তের মধ্যে এলাকায় বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ওই নারীকে নিরাপদে সরিয়ে দেন।

​পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী জানান, “আমি প্রায় ছয় বছর ধরে ইসলামী ব্যাংকে সুনামের সঙ্গে চাকরি করেছি। সম্প্রতি কোনো যৌক্তিক কারণ ছাড়াই আমাদের আকস্মিক চাকরিচ্যুত করা হয়েছে। এর আগেও চাকরির দাবিতে এবং প্রধানমন্ত্রী বরবরে আবেদনপত্র পাঠিয়েছিলাম। কিন্তু এখনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজ কাফনের কাপড় পরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এসেছি। চাকরি না পেলে আমাদের আর বেঁচে থাকার কোনো পথ নেই।”

​উল্লেখ্য, ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত হাজারো কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে পুনর্বহালের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছেন। ইতিপূর্বেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews