1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ সময় দৃশ্য

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে ২০০তম সিজারিয়ান (সি-সেকশন) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ মাইলফলক অর্জন উপলক্ষে বুধবার (০৮ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে কেক কেটে আনন্দ উদযাপন করেছেন চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসবসেবা চালুর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিজারিয়ান অপারেশনও করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রায় দুই বছরের মধ্যে হাসপাতালটিতে ২০০তম সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হলো।
এ কার্যক্রমে গাইনি ও অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. নুসরাত জাহান খান, এনেসথেসিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সুদীপ চৌধুরী এবং শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রাজীব চক্রবর্তীর পাশাপাশি নার্স, মিডওয়াইফ ও ওটি স্টাফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল ইসলাম বলেন, হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরুর পর থেকে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও ওটি স্টাফদের সম্মিলিত প্রচেষ্টায় নিয়মিতভাবে এ সেবা দেওয়া হচ্ছে। ২০০তম সিজারিয়ান সম্পন্ন হওয়া হাসপাতালের জন্য আনন্দ ও গর্বের বিষয়।
তিনি বলেন, ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসবসেবার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিজারিয়ান ও নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে। ভবিষ্যতে মাধবপুরের মানুষের জন্য মাতৃ ও শিশুসেবার মান আরও উন্নত করার কার্যক্রম অব্যাহত থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০০তম সিজারিয়ান শুধু একটি সংখ্যা নয়; এটি চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও ওটি স্টাফসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত পরিশ্রম ও দায়িত্ববোধের প্রতিফলন। মাধবপুরের মানুষের জন্য নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে