1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে উত্তরার বাসায়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দৃশ্য
Oplus_131072

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা Flight Lieutenant (অব.) কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মরদেহ উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।

​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বুধবার বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। লাশ উদ্ধারের সময় তার পরনে ছিল সাদা পায়জামা, কালো জামা ও হাতে ঘড়ি। পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়।

​মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

​উল্লেখযোগ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময়কার ড্রোন বা উড়োজাহাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনার সাথে তাহসিফ সৌরির নাম যুক্ত ছিল। তবে তার পরিবার ও নিকটাত্মীয়দের দাবি, এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা। মরদেহ বাসায় পৌঁছানোর পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে