1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

‘সরকারি নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাদেরই ডিলারশিপ দেওয়ার কথা’: মহিলা দল নেত্রী মমতাজ

  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময় দৃশ্য

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডিষ্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে চরম দলীয়করণ ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়োগপ্রাপ্তদের সিংহভাগই বিএনপির নেতাকর্মী এবং দলীয় নেতাদের স্বজন। তবে ডিলারশিপের এই দলীয়করণের অভিযোগের জবাবে কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন দাবি করেছেন, বিএনপি নেতাদেরই সারের ডিলারশিপ দেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে।

​জানা গেছে, সম্প্রতি রৌমারী ও রাজিবপুর উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন ব্যক্তিকে বিসিআইসির সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী মমতাজ হোসেন (মেসার্স মমতাজ এন্টারপ্রাইজ), জেলা বিএনপির এক নেতার স্ত্রী ও মেয়ে এবং রৌমারী-রাজিবপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতা ও তাঁদের স্বজনেরা।

​ডিলার নিয়োগে নীতিমালা উপেক্ষা করার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে, তালিকায় এক ইউনিয়নে আবেদন করা হলেও অন্য ইউনিয়নের জন্য নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। এমনকি নির্দিষ্ট কোনো গোডাউন বা প্রয়োজনীয় ব্যবসায়িক সক্ষমতা না থাকার পরেও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ডিলারশিপ দেওয়া হয়েছে।

​অনিয়ম ও চরম দলীয়করণের এসব অভিযোগের বিষয়ে ডিলারশিপ পাওয়া কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী মমতাজ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, “বিএনপি নেতাদেরই তো (ডিলারশিপ) দেওয়ার নিয়ম। তারা না পেলে কারা পাবে?”

​সাংবাদিকদের এক প্রশ্নের মুখে তিনি আরও দাবি করেন, “সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার।”

​এদিকে ডিলার নিয়োগের এমন স্বজনপ্রীতি ও দলীয়করণের ঘটনায় স্থানীয় বিএনপির একটি বড় অংশ এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির এক সদস্য এই প্রসঙ্গে মন্তব্য করেন যে, জেলা বা উপজেলা থেকে কিছু নিরপেক্ষ কিংবা দলের বাইরের ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হলে বিতর্ক কম হতো।

​প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি নীতিমালা অনুসরণ করেই তালিকা চূড়ান্ত করার জন্য উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। তবে সরকারি নির্দেশনার দোহাই দিয়ে প্রকাশ্যে এমন বক্তব্য তৈরি করায় জেলা জুড়ে নানা গুঞ্জন ও সমালোচনার ঝড় উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে