1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
চোরকে ধাওয়া করে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করলেন ট্রাফিক সার্জেন্ট প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রবীর, অপেক্ষমাণ প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা জগন্নাথ হলের ৯ তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী আহত ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে কুড়াল দিয়ে হামলা, ইসরাইলে চাপে নেতানিয়াহু ‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় নেপালের হোকসে এখনো ‘কিডনি ভ্যালি’ আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা

ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে কুড়াল দিয়ে হামলা, ইসরাইলে চাপে নেতানিয়াহু

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে পাইলটের ওপর সহ-পাইলটের হামলার ঘটনায় ইসরাইলে বিমান নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগী পরিবহনমন্ত্রী মিরি রেগেভ রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। বিরোধীরা এরই মধ্যে রেগেভের পদত্যাগ দাবি করেছেন।

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ঘটে যাওয়া এই হামলা দেশটির বিমান নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র করেছে।

দুবাই-তেল আবিব ফ্লাইটে হামলা

সম্প্রতি দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ওমানের এক সহ-পাইলট কুড়াল দিয়ে পাইলটের ওপর হামলা করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিদেশি এয়ারলাইনসের নিরাপত্তা যাচাই এবং তাদের পাইলটদের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি এয়ারলাইনসের নিরাপত্তা যাচাই নিয়ে দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছিল।

বিরোধীদের মূল প্রশ্ন হলো—ইসরাইলের সঙ্গে যেসব দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, সেসব দেশের নাগরিক কীভাবে তেল আবিবগামী বিমানের পাইলট বা সহ-পাইলট হিসেবে দায়িত্ব পালনের অনুমতি পাচ্ছেন?

নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ

‘দ্য টাইমস অব ইসরাইল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব কোন সরকারি সংস্থার হাতে থাকবে, তা নিয়ে কয়েক বছর ধরেই মতবিরোধ রয়েছে।

২০২১ সালে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব শিন বেতের কাছ থেকে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন অথরিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।

তবে ২০২৪ সালের একটি গোপন রাষ্ট্রীয় নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, পরিবহন মন্ত্রণালয় তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হচ্ছে না।

এরপর ওই বছরের মে মাসে নিরাপত্তা মন্ত্রিসভা জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে নতুন কাঠামোর বিষয়ে সুপারিশ দিতে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। এতে পরিবহন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি, শিন বেত, মোসাদ ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়।

শিন বেত তখন জানায়, বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় জনবল ও অর্থ তাদের নেই। পরে জাতীয় নিরাপত্তা কাউন্সিল পরিবহন মন্ত্রণালয়ের অধীনেই এই দায়িত্ব রাখার সুপারিশ করে।

রেগেভের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রধান এভরি কোহেন এত বড় দায়িত্ব নেওয়ার সক্ষমতা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এরপরও পরিবহনমন্ত্রী মিরি রেগেভের সম্মতিতে দায়িত্বটি তার মন্ত্রণালয়ের অধীনেই রাখা হয়।

২০২৫ সালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বিদেশি ফ্লাইটের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি পরিবহন মন্ত্রণালয়ের কাছে দেওয়ার নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে পরিবহন মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের দাবি, বিদেশি ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কয়েক দশক ধরেই তাদের ওপর রয়েছে। সাম্প্রতিক সময়ে নতুন করে এই দায়িত্ব দেওয়া হয়েছে—এমন দাবি তারা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে।

দায় নিতে অস্বীকৃতি রেগেভের

বিমানে হামলার ঘটনায় নিরাপত্তাব্যবস্থার কোনো ব্যর্থতার দায় নিজের মন্ত্রণালয়ের ওপর নিতে রাজি নন মিরি রেগেভ।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশি পাইলটদের বিষয়ে নিরাপত্তা যাচাই করার সক্ষমতা পরিবহন মন্ত্রণালয়ের নেই।

রেগেভের ভাষ্য, বিমানের ক্রুদের পরিচয় যাচাইয়ের দায়িত্ব নিরাপত্তা কর্মকর্তাদের। একই সঙ্গে কোনো ব্যক্তির কাছ থেকে হুমকি রয়েছে কি না এবং কোনো গন্তব্যে ফ্লাইট পরিচালনা নিরাপদ হবে কি না, সেই সিদ্ধান্তও নিরাপত্তা কর্মকর্তাদের নেওয়ার কথা।

তবে তার সাবেক মন্ত্রণালয় সচিব এবং বিরোধী দলের প্রার্থী কেরেন টেরনার রেগেভের বক্তব্যের সমালোচনা করেছেন। তার দাবি, সিভিল এভিয়েশন অথরিটি যেহেতু সরাসরি পরিবহন মন্ত্রণালয়ের অধীনে, তাই নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার দায় মন্ত্রীকেই নিতে হবে।

ওমানি পাইলটদের নিয়ে নতুন বিতর্ক

হামলার ঘটনায় ওমানি সহ-পাইলটের পরিচয় সামনে আসার পর আরও একটি প্রশ্ন তৈরি হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে ওমানের কয়েক ডজন পাইলট ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে করে তেল আবিবে গেছেন।

অথচ ইসরাইলের নীতিমালা অনুযায়ী, যেসব দেশ ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না, সেসব দেশের পাইলটদের ইসরাইলগামী ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের গাফিলতি থাকতে পারে।

নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক চাপ

ওমান ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়নি এবং ইসরাইলের সঙ্গে দেশটির আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কও নেই। ফলে ওমানি নাগরিকের ইসরাইলগামী বাণিজ্যিক ফ্লাইটের ক্রু হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে।

বিমান হামলার ঘটনা তাই শুধু একটি নিরাপত্তা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে থাকছে না। বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় এবং রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি—সবকিছু নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে।

নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই বিতর্ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার এবং পরিবহনমন্ত্রী মিরি রেগেভের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে