1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান

  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪১ সময় দৃশ্য

মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের ছয় থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা ও বখাটেপনার অভিযোগে ১৮২ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএমের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জেলার বিভিন্ন এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

 

আটক ১৮২ জনের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২৪ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশ ২৩ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে