1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মারফত গ্রেপ্তার সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা আইএফএর সঙ্গে ঋণচুক্তি বাতিল করলো বাংলাদেশ: অর্থমন্ত্রী নীলফামারীতে পার্কে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার কলেজছাত্রী, অভিযুক্ত মোস্তাকিম গ্রেপ্তার অসাধু চক্রের পকেটে গ্রাহকের পকেটকাটা, সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় অস্ট্রেলিয়ায় রেকর্ড স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৭ সময় দৃশ্য

বাজারের চলাচলের প্রধান রাস্তা ও সরকারি ড্রেন দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। এতে করে পুরো বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এবং সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং পানি অপসারণের মূল ড্রেনটির ওপর গত কয়েকদিন ধরে ইট ও পাকা কাঠামো গড়ে তুলছেন ওই বিএনপি নেতা। বাজারের ব্যবসায়ী সমিতি ও সাধারণ পথচারীরা এতে বাধা দেওয়ার চেষ্টা করলেও স্থানীয় প্রভাব ও চাপের কারণে তা বন্ধ করা সম্ভব হয়নি। ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই বাজারে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং পচে যাচ্ছে বিভিন্ন দোকানে রাখা মালামাল।

​ক্ষুব্ধ এক ব্যবসায়ী জানান, “এই রাস্তা ও ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় আমাদের কেনাবেচা প্রায় নামমে নামে ঠেকেছে। ড্রেনের ময়লা পানি রাস্তায় উঠে আসায় ক্রেতারা বাজারে আসতে চাচ্ছেন না। প্রতিবাদ করতে গেলে আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।”

​অভিযুক্ত নেতার দাবি, তিনি তাঁর নিজের জায়গায় ঘর নির্মাণ করছেন। তবে দখল করা রাস্তা ও ড্রেনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

​এ বিষয়ে স্থানীয় উপজেলা ও বাজার কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, সরকারি ড্রেন ও চলাচলের পথ দখল করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। দ্রুত তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়ক ও ড্রেন চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ দখলদারিত্ব বন্ধ করে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে