ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি ভবনের নবম তলা থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী বিদীপ্ত শিক্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, তিনি সন্তোষ ভবনের নবম তলা থেকে নিচে পড়ে যান।
পরে হলের অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, বিদীপ্ত ব্যক্তিগতভাবে ডিপ্রেশনে ছিলেন বলে তিনি শুনেছেন। তবে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। শিক্ষার্থী সুস্থ হলে ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ জানান, ভবন থেকে পড়ে ওই শিক্ষার্থী টিনের চালার ওপর পড়েন। এতে তার মাথায় কোনো ধরনের আঘাত লাগেনি বলে দাবি করেন তিনি।
একটি উত্তর দিন