1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মারফত গ্রেপ্তার সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা আইএফএর সঙ্গে ঋণচুক্তি বাতিল করলো বাংলাদেশ: অর্থমন্ত্রী নীলফামারীতে পার্কে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার কলেজছাত্রী, অভিযুক্ত মোস্তাকিম গ্রেপ্তার অসাধু চক্রের পকেটে গ্রাহকের পকেটকাটা, সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় অস্ট্রেলিয়ায় রেকর্ড স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দৃশ্য

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

​আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফান বমেল (Joris van Bommel)। বৈঠকে দুই দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা হয়। সাক্ষাতকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. টিপু সুলতান উপস্থিত ছিলেন।

​বৈঠকে পানিসম্পদ মন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। তিনি ব-দ্বীপ পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) বাস্তবায়ন, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে ডাচ সরকারের ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান।

​প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উল্লেখ করেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার লক্ষ্যে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন। সেই ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুটিই ব-দ্বীপ রাষ্ট্র হওয়ায় ভৌগোলিক ও পরিবেশগতদিক থেকে বেশ মিল রয়েছে। তিনি বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীভাঙন প্রতিরোধ এবং নদীর তীর সংরক্ষণে ডাচ সরকারের যৌথভাবে কাজ করার প্রবল আগ্রহের কথা নিশ্চিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে