স্কুল থেকে মাত্র লেখাপড়া শেষ করা তরুণদের হঠাৎ অস্বাভাবিক সম্পদ অর্জন নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস। সম্প্রতি এক রাজনৈতিক কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এই বিষোদগার করেন।
বক্তব্যে তিনি বলেন, “আর পিচ্চি পিচ্চি পোলাপানগুলো, যারা স্কুলে লেখাপড়া শেষ করেছে মাত্র, তারা এখন মোটা হচ্ছে। এটা কীভাবে সম্ভব? আপনারা বলতে পারেন, কার মতো মোটা হচ্ছে? আমি যদি বলি, খাসির মতো মোটা হচ্ছে।”
প্রতিপক্ষ ও বিগত সরকারের মেয়াদের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, কম বয়সে কোনো অর্থনৈতিক ভিত্তি ছাড়া কীভাবে একশ্রেণীর তরুণ বিপুল অংকের সম্পদ বানিয়ে ফুলেফেঁপে উঠছে।
বক্তব্যে মির্জা আব্বাস আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকল্প বা পেছনের কোনো পথে ক্ষমতায় আসার চক্রান্ত করে লাভ হবে না; জনগণের কাছে আসতে হলে ভোটের মাধ্যমেই আসতে হবে। তিনি দলের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার বিরুদ্ধেও দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
একটি উত্তর দিন