দেশ এক ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে এনসিপির নেতা আসিফ মাহমুদ বলেছেন, বর্তমান সময়ে সমস্যার তালিকা এত দীর্ঘ যে তা নিয়ে কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, “আমরা আসলে কী নিয়ে কথা বলব? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা?”
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “এখানে যদি সমস্যা নিয়ে কথা বলা শুরু করা হয়, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে, রাত পেরিয়ে সকাল হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনদুর্ভোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আজকে আপনারা সবাই ঢাকা শহরে থাকেন। আপনারা জানেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, ভূতুরে বিল—পাশাপাশি বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের মাফিয়াতন্ত্র টিকতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এসব মাফিয়াতন্ত্রের কবর রচনা করবে।
একটি উত্তর দিন