1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

দুই শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দৃশ্য

বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আগ্রহী ভারতের সরকার। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য দিল্লির পক্ষ থেকে দুটি প্রধান শর্তের বিষয়ে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চলছে।

দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রথম শর্ত হলো শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। যেহেতু তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর এয়ারক্র্যাফটে চড়ে ভারতে গিয়েছিলেন, তাই আকাশপথে সামরিক বিমান পাঠিয়ে কিংবা স্থল সীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীকেই তাকে গ্রহণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় লজিস্টিকাল সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে।

দ্বিতীয় শর্ত হিসেবে ভারত চায়, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করার নিশ্চয়তা বাংলাদেশ দেয়। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চায় এই বিচার প্রক্রিয়া যেন আন্তর্জাতিক বিশ্ব ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, এই শর্তগুলো যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত না হয়, সে ব্যাপারে ভারত অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না। শর্ত দুটি পূরণের মাধ্যমে তার দেশে ফেরার পথ প্রশস্ত করতে গত কয়েক মাস ধরেই দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে