1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

​রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বিশ্ববিদ্যালয়টির বর্তমান চিত্র ও শিক্ষা পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি হতাশা ব্যক্ত করেন।

​বক্তব্যে ফজলুর রহমান বলেন, “যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও নিজামীর ছবি টাঙানো হয়, তারাই নাকি জাতির নেতা! সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো আমি চিন্তাই করি না।” বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার পরিবেশ অনুপস্থিত দাবি করে তিনি প্রশ্ন তোলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিসের লেখাপড়া? এখান থেকে কেউ ভর্তি হওয়া উচিত? এটা তো একটা সিনিয়র মাদ্রাসা, অমানুষদের একটা জায়গা হয়ে গেছে। এমন জায়গায় শিক্ষকতা করার কী প্রয়োজন?”

​ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় দেশের স্বাধীনতা, মুক্তচিন্তা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল। কবি-সাহিত্যিক আবদুল ওহাব, আবুল হোসেন থেকে শুরু করে জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, মুজাফফর আহমদ চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের মতো বহু গুণী মানুষের বিকাশ এই প্রাঙ্গণেই ঘটেছিল। তবে সেই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানটি আজ তার স্বকীয়তা হারিয়ে ক্ষতিকারক চর্চার কেন্দ্রে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

​মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও জানান, দেশে স্বাধীনতাবিরোধী শক্তিকে কোনোভাবেই পুনরুজ্জীবিত হতে দেওয়া হবে না।

​এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অ্যাডভোকেট ফজলুর রহমানের এমন মন্তব্যের পর ছাত্র সমাজসহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ একাধিক শিক্ষার্থী সংগঠন তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে