1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে তীব্র ক্ষোভ টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতাসহ গ্রেফতার ৩ শেষ অধ্যায়ের মুখোমুখি মেসি: রোজারিও থেকে মনুমেন্তাল, আবেগে ভাসছে আর্জেন্টিনা এই মুহূর্তে শেখ হাসিনা ও আ.লীগ ছাড়া অন্য কিছুতে মানুষের আগ্রহ নেই : গোলাম মাওলা রনি শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধে উত্তাল ফ্রান্স: স্তব্ধ শত শত স্কুল নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী রাশিয়ার বাজার হারাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক, কমছে রপ্তানি লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মাস্টার’ তদবির সংস্কৃতি বন্ধে অনন্য উদ্যোগ: লটারির মাধ্যমে ঢাকা জেলার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি পদত্যাগ করুন জ্ঞানেশ কুমার’, দিল্লিতে বিরোধীদের বিক্ষোভে উত্তেজনা

টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতাসহ গ্রেফতার ৩

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ সময় দৃশ্য

টাঙ্গাইলের সখীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ইউনিয়ন কৃষক দলের এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​রবিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়া (৪২), ময়মনসিংহের আশরাফুল আলম (৩৯) এবং কুমিল্লার রাজু ইসলাম (৩০)।

​এসআরবি-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেল তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কেজি (৪ বস্তা সমপরিমাণ) গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী ও বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ আশেপাশের অঞ্চলে কেনাবেচা করে আসছিলেন।

​উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে