1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে তীব্র ক্ষোভ টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতাসহ গ্রেফতার ৩ শেষ অধ্যায়ের মুখোমুখি মেসি: রোজারিও থেকে মনুমেন্তাল, আবেগে ভাসছে আর্জেন্টিনা এই মুহূর্তে শেখ হাসিনা ও আ.লীগ ছাড়া অন্য কিছুতে মানুষের আগ্রহ নেই : গোলাম মাওলা রনি শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধে উত্তাল ফ্রান্স: স্তব্ধ শত শত স্কুল নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী রাশিয়ার বাজার হারাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক, কমছে রপ্তানি লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মাস্টার’ তদবির সংস্কৃতি বন্ধে অনন্য উদ্যোগ: লটারির মাধ্যমে ঢাকা জেলার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি পদত্যাগ করুন জ্ঞানেশ কুমার’, দিল্লিতে বিরোধীদের বিক্ষোভে উত্তেজনা

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে তীব্র ক্ষোভ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ সময় দৃশ্য

ঝিনাইদহ শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে অবমাননা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাস্কর্যটিতে জুতার মালা ঝোলানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যটির গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে পুরো এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কয়েকজন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করেন।

​ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে জুতার মালা সরিয়ে ফেলি। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের এভাবে অবমাননা চরম দুঃখজনক। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।”

​বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী স্বাধীনতার এই বীর সেনানীর স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা করছে। পূর্বেও একাধিকবার ভাস্কর্যটি ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে। আমরা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

​এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সন্ধ্যায় জেলা প্রশাসন জরুরি সভার আয়োজন করে। ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। পুলিশ প্রশাসনকে দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”

​ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে