1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: নিরাপত্তায় বিজিবি মোতায়েন, প্রস্তুত ১৮৫ ভোটকেন্দ্র

  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দৃশ্য
Oplus_131072

আগামীকাল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আসনজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

​জেলা নির্বাচন কার্যালয় সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন ঘিরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিরাপত্তার দায়িত্বে ২১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সীমান্ত এলাকা ও সার্বিক নিরাপত্তায় কাজ করছে বিজিবির বিশেষ ‘কে-৯ ডগ’ ইউনিট। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও বিজিবি মিলে সর্বমোট প্রায় ৫ হাজার ৩০০ জন সদস্য ১৮৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

​গত ২৭ অক্টোবর সকালে এ আসনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের (দাঁড়িপাল্লা) মধ্যে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মাঠে রয়েছেন।

​নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩ জন।

​ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী পৌঁছানোর কাজও শুরু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে