সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি নতুন এক বিনোদনমূলক ট্রেন্ড ছড়িয়ে পড়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজেদের ছবিকে ‘চোর’ বা ‘পুলিশ’ রূপে তৈরি করে পোস্ট করা। আপাতদৃষ্টিতে বিষয়টি মজাদার ও নিরীহ মনে হলেও, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের ট্রেন্ড ব্যবহারে গুরুতর ডেটা ও প্রাইভেসি সংক্রান্ত ঝুঁকির বিষয়ে সতর্ক করছেন।
যেসব কারণে বাড়ছে ঝুঁকি
ব্যক্তিগত ডেটা চুরি: ট্রেন্ডের ছবিগুলো তৈরি করতে থার্ড-পার্টি অ্যাপ বা বট ব্যবহার করা হচ্ছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহারের সময় ব্যবহারকারীদের স্মার্টফোনের গ্যালারি, লোকেশন ও ব্যক্তিগত তথ্যের অনুমতি দিতে হয়, যা পরবর্তীতে হ্যাকিং বা তথ্য বিক্রির ঝুঁকি বাড়ায়।
ডিফেক ও ছবির অপব্যবহার: ব্যবহারকারীর ফেসিয়াল ডেটা (মুখাবয়বের স্ক্যান) সিস্টেমের ডেটাবেজে সংরক্ষিত থেকে যায়। অসাধু চক্র পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এসব ছবি পরিবর্তন করে রাজনৈতিক অপপ্রচার, সাইবার বুলিং কিংবা ব্লাকমেইলিংয়ে ব্যবহার করতে পারে।
ছবি মুছে ফেলার অনিশ্চয়তা: থার্ড-পার্টি প্ল্যাটফর্মগুলোতে আপলোড করা ছবি ব্যবহারকারী সার্ভার থেকে স্থায়ীভাবে মুছে ফেলতে পারেন না, ফলে ব্যবহারকারীর ডেটা দীর্ঘমেয়াদে অরক্ষিত রয়ে যায়।
বিশেষজ্ঞদের পরামর্শ
বিনোদনমূলক এই ট্রেন্ডগুলোতে অংশ নেওয়ার ক্ষেত্রে অ্যাপের অনুমতি যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। যেকোনো থার্ড-পার্টি অ্যাপ ইনস্টল না করে ফেসবুকের ইন-বিল্ট এআই টুল ব্যবহার করা কিছুটা নিরাপদ হলেও, নিজের স্পর্শকাতর বা স্পষ্ট ছবি এসব প্ল্যাটফর্মে দেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়।
একটি উত্তর দিন