1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

​’ইন্ডিয়াও চোরের দেশ, বাংলাদেশও চোরের দেশ’—পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদস্যের ভিডিও ভাইরাল

  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ সময় দৃশ্য

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) শহিদুল ইসলামের একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। জামালপুরের মাদারগঞ্জে নির্মাণাধীন ১০০ মেগাওয়াট আরপিসিএল সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনের সময় তিনি এই বক্তব্য দেন বলে জানা গেছে।

​ভাইরাল হওয়া সেই ভিডিওতে শহিদুল ইসলামকে বলতে শোনা যায়:

​”বাংলাদেশে সবচেয়ে ব্যর্থ হলো ইন্ডিয়ানরা, আমি আগেও বলেছি… চায়নারাও চোর আছে, কিন্তু ওদের যখন চুরি ধরা পড়ে, এত সাই ফিল (লজ্জাবোধ) করে… কিন্তু এরা (ইন্ডিয়ানরা)… খায়। ইন্ডিয়াও চোরের দেশ, বাংলাদেশও চোরের দেশ, সবই চলে এখানে। ঘুষ-ঘাস, অমুক-তমুক দিয়া অবৈধরে বৈধ করা যায়।”

 

​ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত অন্য এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি জিজ্ঞেস করেন— “তোমার বাড়ি ইন্ডিয়া না বাংলাদেশে?” উক্ত কর্মকর্তা ‘দিনাজপুর’ উত্তর দিলে আরইবি সদস্য যোগ করেন, “ইন্ডিয়ান এখানে কেউ নাই? থাকলেও আমার কিছু আসে-যায় না। সত্য কথা আমি সবার সামনে বলি।”

​ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া

​অভিযুক্ত প্রকল্পটিতে ভারতীয় ইপিসি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আমারারাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড’ (ARIPL) মূল কাজের দায়িত্বে ছিল। শহিদুল ইসলামের এই মন্তব্যের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটির কনস্ট্রাকশন ম্যানেজার জ্যোতিরিন্দু চ্যাটার্জী জানান, আরইবি সদস্যের বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত। তারা ভারতীয় হাইকমিশনারের কাছে বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠাচ্ছেন বলেও জানান তিনি।

​অন্যান্য প্রভাব

​বিভিন্ন মহল মনে করছেন, দায়িত্বশীল পদে থাকা কোনো কর্মকর্তার এমন আপত্তিকর মন্তব্য বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অপরদিকে, প্রকল্পের ব্যয় ছাঁটাই ও বিল বকেয়া থাকায় সৌর বিদ্যুৎ প্রকল্পটি নিয়ে এমনিতেই নানা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

​ঘটনাটির বিষয়ে আরইবি সদস্য শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বৈঠকে আছেন জানিয়ে ফোন কেটে দেন এবং পরবর্তী বক্তব্য দেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে