1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ সময় দৃশ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের উদ্দেশে সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন ত্যাগ করেছেন। এ সফরে অর্থনৈতিক চুক্তির পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তার। এসব বৈঠকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ, ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বাস্তবতার মধ্যে প্রশাসনের মনোযোগ অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতির দিকে ফেরানোর লক্ষ্যেই ট্রাম্পের এশিয়া সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

এদিকে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার সকালে এশিয়ার উদ্দেশে যাত্রার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা আমার সবচেয়ে পছন্দের বিষয় ইউক্রেন নিয়ে আলোচনা করব। ইউক্রেন হেরে যাচ্ছে। রাশিয়াও প্রতি মাসে ২৫ হাজার সেনা হারাচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলব।’

তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে তার প্রশাসনের কর্মকর্তাদের আগের দেওয়া তথ্যের কিছুটা অমিল রয়েছে। গত শুক্রবার মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছিলেন, চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। সে সময় ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনায় না আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তারা।

এয়ার ফোর্স ওয়ান ঘিরেও আলোচনা

এশিয়া সফরের পথে ট্রাম্পের ব্যবহৃত প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান নিয়েও তৈরি হয়েছে আলোচনা। দীর্ঘ সময় উড্ডয়নের পর বিমানটির আলাস্কার অ্যাঙ্কোরেজে থামার কথা থাকলেও শেষ পর্যন্ত জ্বালানি নেওয়ার জন্য ফেয়ারব্যাংকসে অবতরণ করে।

বিমানটি অবতরণের পর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কাতারের উপহার দেওয়া নতুন মডেলের যে বিমানটিতে ট্রাম্প ভ্রমণ করছিলেন, তার পাশে যুক্তরাষ্ট্রের পুরোনো মডেলের একটি এয়ার ফোর্স ওয়ান বিমানও অবস্থান করছিল। তবে ওই সময় ট্রাম্পকে দেখা যায়নি। একটি বিমান থেকে অন্য বিমানে ওঠানামার কোনো তৎপরতাও চোখে পড়েনি।

পরে নতুন বিমানটি আবার উড্ডয়ন করে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, অ্যাঙ্কোরেজে চরম বৈরী আবহাওয়ার কারণে বিকল্প হিসেবে ফেয়ারব্যাংকসে অবতরণ করা হয়েছিল। সেখানে আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় বিমানটিতে জ্বালানি নেওয়ার সিদ্ধান্ত হয়।

আগের সফরের ঘটনাও ফিরল আলোচনায়

বিকল্প বিমানবন্দরে অবতরণের ঘটনাটি ট্রাম্পের আগের একটি সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের কথাও সামনে এনেছে। গত জুলাইয়ে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় ক্যাটারিং ট্রাকে লুকিয়ে গোপনে বিমানবন্দরে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল।

সে সময় হোয়াইট হাউসের বক্তব্যে ধারণা দেওয়া হয়েছিল, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানেই দেশে ফিরছেন। তবে পরে জানা যায়, তিনি গোপনে অন্য একটি যানবাহন ব্যবহার করেছিলেন। গত আগস্টে দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews