1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

শ্বশুরবাড়ি থেকে বাবা ও দুই যমজ কন্যার লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়িসহ তিনজন হেফাজতে

  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ সময় দৃশ্য

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি এবং তার সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়া এলাকার বদি আলমের বাড়ি থেকে এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। নিহত জাহেদ হোসেন চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী আফিয়া বেগম, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। জুমার নামাজের পর জাহেদের স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠানে চলে যান এবং যমজ সন্তানদের স্বামীর কাছে বাপের বাড়িতে রেখে যান। বিকেলে বাড়িতে ফিরে চারপাশের দরজা-জানালা বন্ধ দেখতে পেয়ে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

প্রাথমিক তদন্ত ও পরিস্থিতির ভিত্তিতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, পারিবারিক কলহ বা মানসিক হতাশার কারণে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews